টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল ক্রিকেট বিশ্ব
ছবি: সংগৃহীত
০৭:৩৯ পিএম | ১৬ জুলাই, ২০২৬
আমেরিকার মেজর ক্রিকেট লিগ দেখল এক অতিমানবীয় এক টি-টোয়েন্টি ম্যাচ। ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচে তিনজন ব্যাটসম্যানের শতকের ম্যাচে রেকর্ড ৫১টি ছক্কা দেখেছে বিশ্ব।
এলিমিনেটরের ম্যাচে এমআই নিউ ইয়র্কের ব্যাটার পুরানের রেকর্ড দ্রুততম সেঞ্চুরিতে পাহাড়সম লক্ষ্য দেয় ওয়াশিংটন ফ্রিডমকে। আন্দ্রিস গাউস ও স্টিভেন স্মিথের নৈপুণ্য শেষ পর্যন্ত নিকোলাস পুরানের ৩১ বলে করা শতককে (যা এমএলসির দ্রুততম) ছাপিয়ে যায়। ফলে টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় রান তাড়া করে জয় তুলে নেয় ওয়াশিংটন।
ওকল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে কোলাইসিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে নিকোলাস পুরানের বিধ্বংসী শতরানে ২৬৬ রান তোলে নিউ ইয়র্ক।
জবাবে স্টিভ স্মিথ এবং অ্যান্ড্রিজ গাউসের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৮ বল বাকি থাকতেই ৪ উইকেটে ২৭০ রান সংগ্রহ করে রেকর্ড জয় নিশ্চিত করে ফ্রিডম।
টিকে/