© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দলের প্রস্তুতির সময় সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ স্কালোনির

শেয়ার করুন:
দলের প্রস্তুতির সময় সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ স্কালোনির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৬ পিএম | ১৮ জুলাই, ২০২৬
আর দুই ম্যাচ পরে শেষ হচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। আগামী রবিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন।

ফাইনালের আগে প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে দুই ফাইনালিস্ট। তবে দলের প্রস্তুতির সময় সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, আগামী রবিবার বিশ্বকাপ ফাইনাল খেলতে গতকাল রাতে নিউ জার্সিসে পৌঁছানোর পর দলকে বিকেলে বাধ্য হয়ে অনুশীলন করতে হয়েছে।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা ফাইনালের আগে অল্প বিশ্রাম নিতে পেরেছি।

কারণ গতকাল রাত ১১টার দিকে এখানে (নিউ জার্সি) পৌঁছেছি। অথচ আজ এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা আমরা চাইনি। সংবাদ সম্মেলন ও অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে তাড়াহুড়ো করে একটি সেশন শেষ করতে হয়েছে। যেখানে কৌশলগত প্রস্তুতির জন্য পর্যাপ্ত সুযোগ ছিল না।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টসে’র প্রতিবেদন অনুযায়ী, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আটলান্টা থেকে বৃহস্পতিবার রাতে ফাইনালের ভেন্যুর শহর নিউজার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা। দীর্ঘ ভ্রমণের পর পর্যাপ্ত বিশ্রামের সুযোগ মেলেনি আলবিসেলেস্তেদের। শুক্রবার বিকেলে অনুশীলনে নামতে হয়েছে তাদের। এ নিয়ে নিজের অসন্তোষ গোপন করেননি আর্জেন্টিনা কোচ। কারণ তার খেলোয়াড়রা বিশ্রামের জন্য সীমিত সময় পাওয়া।
যা তাকে বিরক্ত করেছে।

ফাইনালের আগে তাই খেলোয়াড়দের শারীরিক অবস্থার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দিয়ে স্কালোনি বলেন, ‘এখন আমাদের মূল লক্ষ্য খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করা। এরপর দেখব তারা কী অবস্থায় আছে। কারণ কয়েকজন ফুটবলার এখনো শতভাগ ফিট নয়। তাদের অবস্থা মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রতিপক্ষ স্পেনের শক্তিমত্তাকে সমান গুরুত্ব দিচ্ছেন স্কালোনি। এমন একটি দলের বিপক্ষে ফাইনালে যে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সেটা ভালোভাবেই বুঝতে পারছেন এই কোচ, ‘আমরা নিজেদের খেলাটা মাথায় রেখেই মাঠে নামব। তবে প্রতিপক্ষের ভালো দিকগুলোও অবশ্যই বিবেচনায় রাখছি।’

আগামী রবিবার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেখানে জিততে পারলে ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টানা দুবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে মেসি-স্কালোনির দল।

টিকে/

মন্তব্য করুন