বিস্ময়ের জন্ম দিয়ে প্রথমার্ধেই ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের
ছবি: সংগৃহীত
০৪:০৯ এএম | ১৯ জুলাই, ২০২৬
ফ্রান্স ০-৪ ইংল্যান্ড (প্রথমার্ধ শেষে)
অবিশ্বাস্যই বটে!
খেলতে নামার আগে বিশ্বকাপের এই তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচকে ফ্রান্স-ইংল্যান্ড দুই দলের কাছেই অর্থহীন মনে হচ্ছিল।
কিন্তু বিরতির আগেই ৪ গোল দিয়ে ফ্রান্সকে প্রবল চাপে ফেলে ম্যাচটাকে যেন অর্থবহ করে তুলল ইংল্যান্ড।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হাইড্রেশন ব্রেকের আগে ও পরে দুটি করে গোল দিয়ে প্রথমার্ধ শেষ করেছে ইংলিশরা।
এবারের বিশ্বকাপে এর আগে সাত ম্যাচ খেলেও কোনো গোল পাননি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ইংল্যান্ডের ফুটবলার। অবশেষে তৃতীয় হওয়ার লড়াইয়ে এসে সেই অপেক্ষা ফুরাল। প্রথমার্ধে ৪ গোলই করলেন নিজেদের লিগের ফুটবলার।
ডেকলান রাইসের গোল উদযাপন। ছবি: ফিফা
আর্সেনালের তারকা মিডফিল্ডার ডেকলান রাইস যখন ইংল্যান্ডকে প্রথমবার এগিয়ে দিলেন, ম্যাচের বয়স তখন মাত্র ২ মিনিট ৪০ সেকেন্ড। মাঝমাঠ থেকে বল কেড়ে বেশ খানিকটা দৌড়ে বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ শটে গোল করেন রাইস। নিয়মিত অধিনায়ক হ্যারি কেইন শুরুর একাদশে না থাকায় এই ম্যাচে রাইসই দলকে নেতৃত্ব দিচ্ছেন।
১৮ মিনিটে দ্বিতীয় গোলেও বলের জোগান দিয়েছেন রাইস। তার ক্রস থেকে লাফিয়ে উঠে হেডে ব্যবধান ২-০ করেন ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার ডিফেন্ডার এজরি কনসা।

৩৭ মিনিটে নিজের প্রথম গোল করেন আর্সেনালের আরেক তারকা বুকায়ো সাকা। বিরতির আগ মুহূর্তে করেন নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল।
প্রথমার্ধে হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন সাকা।
কিন্তু ১২ মিনিটে তিনি ফ্রান্সের জাল কাঁপালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
ফ্রান্সের যে করুণ দশা, তাতে মনে হচ্ছে বড় পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েই বিদায় নিবেন কোচ দিদিয়ের দেশম।
একেএস/টিএ