© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাঠে নেমে দলকে সাহায্য করতে পারলে ভালো লাগতো কিন্তু তা হয়নি : লাউতারো মার্টিনেজ

শেয়ার করুন:
মাঠে নেমে দলকে সাহায্য করতে পারলে ভালো লাগতো কিন্তু তা হয়নি : লাউতারো মার্টিনেজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৭ পিএম | ২১ জুলাই, ২০২৬
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ইনজুরির কারণে ফাইনালে মাঠে নামতে না পারলেও, দলের প্রতি নিজের গর্ব এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

লাউতারো লিখেছেন, ‘আমরা চেষ্টা করেছি। টানা দ্বিতীয় বিশ্বকাপে আমরা ফাইনালে পৌঁছেছিলাম, কিন্তু এবার ভাগ্য আমাদের পক্ষে ছিল না। আমি আর্জেন্টাইন হতে পেরে ভীষণ গর্বিত। গতকাল মাঠে নেমে দলকে সাহায্য করতে পারলে ভালো লাগতো, কিন্তু সেটি আর সম্ভব হয়নি।’

এরপর তিনি বিশ্বকাপজুড়ে দলের পাশে থাকা সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই বিশ্বকাপজুড়ে আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যারা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে আমাদের সমর্থন করতে এসেছেন এবং যারা দেশের প্রতিটি প্রান্ত থেকে আমাদের উৎসাহ দিয়েছেন-সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হলেও লাউতারোর এই বার্তা আর্জেন্টিনা সমর্থকদের আবেগাপ্লুত করেছে। পরাজয়ের হতাশার মাঝেও তিনি দল, দেশ এবং সমর্থকদের প্রতি নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতার কথাই তুলে ধরেছেন।

টিকে/

মন্তব্য করুন