‘ফিফা মেসির হাতে বিশ্বকাপ দিতে চেয়েছিল’ দাবি করা পোস্টে রোনালদোর লাইক
ছবি: সংগৃহীত
১০:১৪ পিএম | ২১ জুলাই, ২০২৬
ক্রিশ্চিয়ানো রোনালদোর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বিতর্কিত পোস্টে ‘লাইক’ দেওয়াকে ঘিরে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়, ফিফার সহায়তায় লিওনেল মেসির আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠেছে।
আর্জেন্টিনার স্পেনের বিপক্ষে ফাইনালের আগে স্পেনের টেলিভিশন অনুষ্ঠান এস্পেহো পাবলিকো-তে প্রচারিত একটি ভিডিওতে সাংবাদিক পিলার রদ্রিগেস লোসান্তোস প্রশ্ন তোলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা আদৌ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল কি না।
তিনি বলেন, ‘আর্জেন্টিনা এমন একটি দল, যাদের আরও পাঁচ ম্যাচ আগেই বিদায় নেওয়ার কথা ছিল। কিন্তু পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর একটি ফিফার সহায়তায় তারা টিকে গেছে।’
রোনালদো কেন ওই পোস্টে ‘লাইক’ দিয়েছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। তবে তার ভেরিফায়েড ক্রিশ্চিয়ানো অ্যাকাউন্টের নাম ‘লাইক’-এর তালিকায় দেখা যাওয়ার স্ক্রিনশট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে মেসির সঙ্গে তার দীর্ঘদিনের তুলনাকে ঘিরে আরেকটি অস্বস্তিকর বিতর্কের জন্ম দেয় ঘটনাটি।
রেফারিং নিয়ে বিতর্ক থাকলেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে ফিফা পরিকল্পিতভাবে সহায়তা করেছে-এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
টিকে/