© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিফার প্রতি ক্ষিপ্ত হয়ে বিশ্বকাপ ফাইনাল বয়কট করেন উয়েফা সভাপতি!

শেয়ার করুন:
ফিফার প্রতি ক্ষিপ্ত হয়ে বিশ্বকাপ ফাইনাল বয়কট করেন উয়েফা সভাপতি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২০ এএম | ২২ জুলাই, ২০২৬
আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনালে নিউইয়র্কের ভিআইপি গ্যালারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোসহ অনেকেই ছিলেন। কিন্তু ইউরোপিয়ান ফুটবল সংস্থার প্রধান আলেক্সান্দার সেফেরিনকে দেখা যায়নি। ব্রিটিশ গণমাধ্যমের খবর, ফিফার কিছু সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ফাইনাল বয়কট করেছেন উয়েফা প্রধান।

বিশ্ব ফুটবল ফেডারেশনের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থার সম্পর্কে টানাপোড়েন চলছে। অন্যতম কারণ বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে ফিফা কোনো ব্যাখ্যা দেয়নি। ট্রাম্পের অনুরোধে ইনফান্তিনো ওই লাল কার্ড পর্যবেক্ষণ করে বাতিলের সিদ্ধান্ত নেন।

উয়েফার অসন্তুষ্টির কারণ স্বাগতিকদের রাজনৈতিক চাপের কাছে মাথা নত করেছেন ইনফান্তিনো। ফিফা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তকে ‘অভূতপূর্ব, অবোধ্য ও অযৌক্তিক’ আখ্যা দিয়েছে এবং একে ‘সীমা লংঘন’ হিসেবে অভিহিত করেছে।

এছাড়া সোমালি রেফারি ওমর আর্তানকে যুক্তরাষ্ট্র প্রবেশে বাধা দেওয়ার সময় ফিফার নীরবতা ভালোভাবে নেয়নি উয়েফা। তারা প্রতিবাদ হিসেবে আর্তানকে আগামী মাসের সুপার কাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব দিয়েছে।



যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চলাকালে ইরানের সঙ্গে আয়োজকদের ‘অন্যায়’ আচরণও অসন্তুষ্ট করেছে ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থাকে। বিশ্বকাপে ফিফার কিছু নিয়ম কানুনের বিরোধিতাও করেছে তারা। যেমন হাইড্রেশন ব্রেক, ভিএআর প্রটোকলের মিসটেকেন আইডেন্টিটি, যার কারণে আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলো লাল কার্ড দেখেছেন এবং মুখ ঢেকে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কথা বললে লাল কার্ড!

টুর্নামেন্ট শুরুর আগে ৪৮ দলের অন্তর্ভুক্তি নিয়েও সমালোচনা করেছিলেন সেফেরিন। টিকিটের আকাশচুম্বী দাম নিয়েও জনসম্মুখে সমালোচনা করেন তিনি। অবশ্য ১১ জুন মেক্সিকো সিটিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।

একেএস/টিএ

মন্তব্য করুন