© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বার্সেলোনায় যোগ দিয়েই মেসিকে সেরা বলা কে এই গতিময় মুসলিম ফুটবলার?

শেয়ার করুন:
বার্সেলোনায় যোগ দিয়েই মেসিকে সেরা বলা কে এই গতিময় মুসলিম ফুটবলার?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৬ এএম | ২৪ জুলাই, ২০২৬
জার্মান ফরোয়ার্ড কারিম আদেয়েমি বার্সেলোনায় যোগ দিয়েই ক্লাবের সমর্থকদের মন জয় করার মতো মন্তব্য করেছেন। আনুষ্ঠানিক পরিচয় অনুষ্ঠানে তিনি কিংবদন্তি লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘তিনি ইতিহাসের সেরা খেলোয়াড়। আমার কাছে সবসময়ই মেসিই সেরা।’

বার্সেলোনা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ২৪ বছর বয়সী এই জার্মান তারকার যোগদানের ঘোষণা দেয়। তিনি বরুসিয়া ডর্টমুন্ড থেকে ২ কোটি ২০ লাখ ইউরো, সঙ্গে পারফরম্যান্সভিত্তিক ৭০ লাখ ইউরো বোনাসে, খেলোয়াড়ের নিবন্ধনের ৮০ শতাংশ স্বত্ব নিয়ে কাতালান ক্লাবে যোগ দিয়েছেন। ক্লাবটির সঙ্গে তিনি পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেছেন।

বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, আদেয়েমি এমন একজন আক্রমণভাগের খেলোয়াড় যিনি দুই উইং এবং সেন্টার ফরোয়ার্ড- দুই ভূমিকাতেই সমান দক্ষ। তার দুর্দান্ত গতি এবং শক্তিশালী বাঁ-পায়ের শট দলকে নতুন মাত্রা দেবে।

বার্সায় এসে আবারও কোচ হান্সি ফ্লিকের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন আদেয়েমি। ফ্লিকই তাকে প্রথম জার্মান জাতীয় দলে অভিষেকের সুযোগ দিয়েছিলেন।

কোচ ফ্লিক সম্পর্কে তিনি বলেন, ‘তিনি এখানে আসার অন্যতম বড় কারণ। প্রথম মুহূর্ত থেকেই আমাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন এই ক্লাব, সমর্থক এবং দলের কী প্রয়োজন।’



নিজের আদর্শ ফুটবলার প্রসঙ্গে আদেয়েমি বলেন, ‘মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়। সবসময়ই মেসিকে দেখে অনুপ্রাণিত হয়েছি। রোনালদিনহো এবং এই ঐতিহাসিক ক্লাবের আরও অনেক কিংবদন্তিকেও দেখতে ভালো লাগত।’

বার্সেলোনায় খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই ফরোয়ার্ড আরও বলেন, ‘এখন আমি বলতে পারি, বিশ্বের সবচেয়ে বড় ক্লাবের হয়ে খেলছি। এটা আমার জন্য গর্বের। আমি জয় এনে দিতে এবং দলকে সর্বোচ্চভাবে সাহায্য করতে চাই।’

ডর্টমুন্ডের হয়ে আদেয়েমি ১৪৮ ম্যাচে ৩৬টি গোল এবং ২৫টি অ্যাসিস্ট করেছেন। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে ৩৭ ম্যাচে ১২টি গোল রয়েছে তার নামের পাশে।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, জার্মানির কোচ হুলিয়ান নাগেলসমান তাকে ২০২৬ ফিফা বিশ্বকাপের দলে ডাকেননি। এই আসরে জার্মানি শেষ ষোলোতে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয়।

কেএন/এসএন

মন্তব্য করুন