© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালখেলাধুলায় যুবসমাজকে এগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আব্দুল্লাহ আল কায়েসের

শেয়ার করুন:
খেলাধুলায় যুবসমাজকে এগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আব্দুল্লাহ আল কায়েসের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৭ পিএম | ১৪ আগস্ট, ২০২৬
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ যুবকদের সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিএনপি তরুণ যুব সমাজ কে খেলাধুলার মাধ্যমে সত্য সুন্দর সবল জাতি গঠনের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। এজন্য জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায়ে খেলাধুলার মাঠের উন্নয়নে সরকার আন্তরিক।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।



কামারখন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে এর আগে ১২ আগস্ট ‘ক’ গ্রুপে ভদ্রঘাট ইউনিয়ন বনাম ঝাঐল ইউনিয়ন এবং ১৩ আগস্ট ‘খ’ গ্রুপে জামতৈল ইউনিয়ন বনাম রায়দৌলতপুর ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হয়। ওই দুই ম্যাচে বিজয়ী ঝাঐল ইউনিয়ন ও জামতৈল ইউনিয়ন ফাইনালে মুখোমুখি হয়।

ফাইনাল খেলা উপভোগ করতে কামারখন্দসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠের চারপাশে ভিড় করেন। খেলোয়াড়দের নৈপুণ্যে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ড. বিপাশা হোসাইন।

এমআর/টিএ 

মন্তব্য করুন