© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে মাশরাফির ফেসবুক পোস্ট

শেয়ার করুন:
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে মাশরাফির ফেসবুক পোস্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১২ পিএম | ১৫ আগস্ট, ২০২৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মাশরাফি বিন মর্তুজা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নীরব ভূমিকা ছিল জাতীয় দলের সাবেক এই অধিনায়কের, যা নিয়ে সমালোচনা হয়েছে। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও সবার কাছে পরিচিতি পেয়েছিলেন দ্য ক্যাপ্টেন হিসেবে। তাই মাশরাফির নীরব থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন তার ভক্তরা। অবশ্য পরে নিজের নীরব থাকা প্রসঙ্গে মুখ খুলেছেন মাশরাফি।

কেএন/টিএ

মন্তব্য করুন