© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মন্ত্রীসভায় যে রদবদল আসছে

শেয়ার করুন:
মন্ত্রীসভায় যে রদবদল আসছে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২২ পিএম | ১৬ আগস্ট, ২০২৬
মন্ত্রিসভায় রদবদল আসন্ন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। কারণ স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমদ দায়িত্ব পাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। সম্ভাব্য রদবদলের তালিকায় রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। খালি হওয়া পানি সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে স্বাস্থ্যমন্ত্রীকেই আনা হচ্ছে। আর স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পূর্ণমন্ত্রী হিসেবে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। [তথ্যসূত্র- বার্তা ২৪]

সরকারের সর্বোচ্চ পর্যায়ের একটি সূত্র এমন ইঙ্গিত দিয়েছে। চলতি সপ্তাহে এই রদবদলের ঘোষণা আসবে। 

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন। তার মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে আসবেন সালাউদ্দিন আহমেদ। বর্তমান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এটাও প্রায় চূড়ান্ত। যে কারণে খালি হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে এখানে আনা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্র বলছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে। ঠিক সেই সময় নতুন রাষ্ট্রপতির সঙ্গে সঙ্গে অন্তত চারটি রদবদলের খবর জানা যাচ্ছে। 

সরকার ও দলীয় সূত্রগুলো বলছে, গত ছয় মাসে কয়েকজন মন্ত্রীর কাজের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি—এমন আলোচনা সরকারে ও দলের ভেতরে রয়েছে। এ ছাড়া কিছু মন্ত্রীর বিতর্কিত বক্তব্যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ইতোমধ্যে দু-একজনের ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ট্রল হওয়ায় বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে।

এসব কারণে সংশ্লিষ্ট কয়েকজন মন্ত্রীর বিষয়ে প্রধানমন্ত্রী কঠোর সিদ্ধান্ত নিতে পারেন—এমন আলোচনা সরকার ও রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। ফলে মন্ত্রিসভার ওই সদস্যদের কেউ কেউ নিজেদের অবস্থান নিয়ে অনিশ্চয়তায় আছেন বলে সূত্রগুলোর দাবি। পরিস্থিতি বুঝে তাঁরা নিজেদের পক্ষেও তৎপরতা চালাচ্ছেন।

একই সঙ্গে মন্ত্রিসভায় নতুন করে জায়গা পাওয়ার আশায় বিএনপি ও শরিক দলের অনেক নেতা সিনিয়র মন্ত্রী ও শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। কে মন্ত্রিসভায় আসতে পারেন, কোন কোন মন্ত্রণালয়ে পরিবর্তন হতে পারে—এসব জানার চেষ্টা চলছে। আগ্রহী নেতারা সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, দলীয় ত্যাগ-তিতিক্ষা এবং রাজনৈতিক অবস্থান সামনে আনছেন। এ প্রক্রিয়ায় কেউ কেউ বর্তমানে মন্ত্রিসভায় থাকা সদস্যদের অতীত ভূমিকার প্রসঙ্গও টানছেন বলে জানা গেছে।

এসএন 

মন্তব্য করুন