রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী
ছবি: সংগৃহীত
০৩:১৭ পিএম | ১৬ আগস্ট, ২০২৬
রাজধানীর শেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনায় অলি নূর নামে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে পুরাতন বাণিজ্য মেলা মাঠসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি পিকআপ ভ্যান অলি নূরের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে পিকআপ ভ্যানটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এসএন