© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুরান ঢাকায় গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শেয়ার করুন:
পুরান ঢাকায় গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৯ পিএম | ১৬ আগস্ট, ২০২৬
রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যার পর বংশালের মুকিমবাজারের ওই গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে জানা গেছে, সন্ধ্যায় বংশাল চৌরাস্তার মুকিমবাজার সংলগ্ন একটি ৬তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির দ্বিতীয় তলায় হেলমেটের গোডাউন রয়েছে। সেখানেই এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে বংশালের মুকিমবাজারে ওই গোডাউনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে একে একে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

কেএন/টিএ

মন্তব্য করুন