© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘এখানকার সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে’

শেয়ার করুন:
‘এখানকার সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৪ পিএম | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি)মুফতি আমির হামজাবলেছেন, ‘এখানকার সরকারই আমি। তাই এখানে কোনো চাঁদাবাজি চলবে না।’ তিনি আরও বলেছেন, ‘জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিরপেক্ষ কাজ না করলে তাদের বিদায় করে দেয়া হবে।’

রোববার (১৬ আগস্ট) এক প্রতিবাদ সমাবেশে আমির হামজা এসব কথা বলেন। এর আগে তিনি নিজেকে কুষ্টিয়া-৩ আসনের ‘প্রধানমন্ত্রী’ বলে মন্তব্য করে আলোচনায় আসেন।

গণঅধিকার পরিষদের সঙ্গে শনিবারের (১৫ আগস্ট) সংঘর্ষের ঘটনায় রোববার লাঠি মিছিল করে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। রোববার বিকাল সোয়া ৫টার দিকে ডিসি কোর্ট চত্বর থেকে এ মিছিল বের হয়। এর আগে নেতাকর্মীদের অনেককে বেসবল ব্যাট ও লাঠি সোঁটা নিয়ে ডিসি কোর্ট চত্বরে জড়ো হতে দেখা যায়। পরে মিছিলে অনেকের হাতি এসব ব্যাট ও লাঠিসোঁটা দেখা যায়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছয় রাস্তার মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা বলেন, ‘আমার আসন বাংলাদেশের একটি আলাদা আসন। আমি তো বলেছি, এখানকার সরকারই আমি। তাই এখানে কোন চাঁদাবাজি চলবে না। যদি ডিসি এসপি নিরপেক্ষ কাজ না করে, তাহলে তাদের বিদায় করে দেয়া হবে।’

প্রতিবাদ সভায় কুষ্টিয়া ৪ আসনের এমপি আফজাল হোসেন বলেন, ‘একটি দল জামায়াত শিবিরকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল। তারা রান্না করা ভাতও খেয়ে যেতে পারেনি। এখন যারা নতুন করে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন তারা রান্না করারও সুযোগ পাবেন না।’

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা যোগ দেন।

এমআই/টিএ

মন্তব্য করুন