© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক ইলিশের দাম ৫ হাজার টাকা

শেয়ার করুন:
এক ইলিশের দাম ৫ হাজার টাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৮ পিএম | ১৭ আগস্ট, ২০২৬
বরগুনার পাথরঘাটায় দেড় কেজি ওজনের একটি ইলিশ মাছ পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে শাম্মি ফিস থেকে মাছটি ক্রয় করেন মো. শিমু নামে এক মৎস্য পাইকার।

এর আগে রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে পাথরঘাটা উপজেলাসংলগ্ন বলেশ্বর নদীতে জেলের জালে মাছটি ধরা পড়ে।

বিএফডিসি মৎস্য ঘাটের পাইকার মো. শিমু জানান, সকালে বিএফডিসি মৎস্য ঘাটের অড়ৎদার সাইকুল ইসলামের মেসার্স শাম্মি মৎস্য আড়তে বলেশ্বর নদীর এক জেলে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। তিনি ইলিশ মাছটি নিলামের তুললে প্রতি মণের দাম ওঠে এক লাখ ৪০ হাজার টাকা। ওই দামে নিলামের মাধ্যমে ক্রয় করেন এবং অধিক লাভের জন্য গোপালগঞ্জের কাশিয়ানী বাজারে বিক্রি করার জন্য পাঠান তিনি।

তিনি আরও জানান, আজকের পাইকারি বাজারের নিলামে ওই বড় ইলিশটির চাহিদা ছিল বেশ ভালো। ইলিশটির মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৮৮২ টাকা।

স্থানীয় জেলেরা জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞার পরই একের পর এক নিম্নচাপ চলছে। এ কারণে অধিকাংশ জেলেরাই মাছ শিকার করতে পারছেন না। এর কারণে মাছ ধরতে গিয়ে জালে এই বড় ইলিশটি ধরা পড়ে। তবে গত বছরের তুলনায় এ বছর বড় ইলিশের সংখ্যা কম। তারপরও জেলের জালে এমন একটি বড় ইলিশ উঠেছে তার জন্য তারা খুবই খুশি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে জেলেরা আশানুরূপ মাছ পাচ্ছেন না। আশা করছি, সামনের দিনগুলোতে আরও বেশি ইলিশ ধরা পড়বে।’

আরআই/টিএ

মন্তব্য করুন