© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উন্মাদ আমির হামজার লাঘাম টেনে ধরুন: নুরুল হক নুর

শেয়ার করুন:
উন্মাদ আমির হামজার লাঘাম টেনে ধরুন: নুরুল হক নুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২২ এএম | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে উন্মাদ আখ্যা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ওরফে ভিপি নুর। তিনি বলেন, জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বলবো উন্মাদ আমির হামজার লাঘাম টেনে ধরুন, না হলে কিন্তু কল্পনাতীত খেসারত দিতে হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, কুষ্টিয়ায় জামায়াত নেতা আমির হামজা নাকি তার গুন্ডা বাহিনীর লোক দিয়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের হুমকি দিচ্ছে, বাড়ির আশপাশে টহল দিয়ে ভয় দেখায়! আমরা টহল দেয়া শুরু করলে অনেক এলাকা থেকে কিন্তু জামাত-শিবির নাই হয়ে যাবে।

জামায়াতের প্রতি ঐক্য-সম্প্রতি ও সহনশীল রাষ্ট্র গড়ার আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, কাজেই, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংঘাতের রাজনীতি নয়, আমরা ঐক্য-সম্প্রীতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।

কেএন/এসএন

মন্তব্য করুন