© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদক সেবনের আসরে পুলিশ সদস্য, আটক ৪

শেয়ার করুন:
মাদক সেবনের আসরে পুলিশ সদস্য, আটক ৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২১ পিএম | ১৮ আগস্ট, ২০২৬
নরসিংদীর বেলাবোতে মাদক সেবনকালে শামসুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বেলাবো সদরের ইউনিয়নের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলাবো থানার ওসি এস এম আমান উল্লাহ।

আটকরা হলেন- বেলাবো থানার পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, বেলাবো মাটিয়াল পাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের মো. আতস আলীর ছেলে রকি (২৮) ও মৃত মজনু মিয়ার ছেলে মো. বাদল (৩৭)। আটক সামসুল ইসলাম বেলাবো থানায় কনস্টেবল পদে কর্মরত।

বেলাবো উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে মাদক কারবারিদের সঙ্গে পুলিশ কনস্টেবল সামসুল ইসলামসহ কয়েকজন মাদক সেবন করছিলেন। টের পেয়ে স্থানীয় জনতা বাগানবাড়িটি ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করেন। পরে পুলিশে সোপর্দ করা হবে।

বেলাবো থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অপকর্ম বা মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, এর আগে ২৭ এপ্রিল উপজেলার খামারের চর এলাকা থেকে জীবন নামে এক কনস্টেবলকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছিল। জীবন বেলাবো থানায় কর্মরত ছিলেন।

এফআর/টিএ

মন্তব্য করুন