© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইমরান খানের চিকিৎসায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চান প্রাক্তন স্ত্রী জেমিমা

শেয়ার করুন:
ইমরান খানের চিকিৎসায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চান প্রাক্তন স্ত্রী জেমিমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০২ এএম | ২৫ আগস্ট, ২০২৬
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। পাকিস্তানের সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশনা অনুযায়ী ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

ইমরান খানের চিকিৎসার বিষয়ে গত ১৮ অগাস্ট পাকিস্তান সরকারকে একটি নির্দেশ দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

তাতে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের কথা বলা হয়।

কিন্তু পাকিস্তান সরকার চিকিৎসার জন্য তাকে পাঠায় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) পাঠায়।

এতে তীব্র বিরোধিতা আসে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পক্ষ থেকে। তারা শনিবার সর্বোচ্চ আদালতে গিয়ে আদালত অবমাননার অভিযোগও জানায়। এর মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী ইমরানের চিকিৎসার দাবি আসে গোল্ডস্মিথের কাছ থেকেও।

কেএন/এসএন

মন্তব্য করুন