© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিট আন্দোলনে পুলিশের ভ্যান থামানো রিয়া এবার বিগ বসে

শেয়ার করুন:
নিট আন্দোলনে পুলিশের ভ্যান থামানো রিয়া এবার বিগ বসে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৯ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
নিট আন্দোলনের সময় পুলিশের ভ্যান আটকে আলোচনায় আসা রিয়া আহির এবার পা রাখতে চলেছেন ‘বিগ বস ২০’-এর ঘরে। তবে সরাসরি নয়, দর্শকদের ভোটে প্রতিদ্বন্দ্বীকে হারিয়েই মূল প্রতিযোগী হিসেবে শোতে ঢোকার সুযোগ পাবেন তিনি।

গত জুলাইয়ে নিট বিক্ষোভের সময় পুলিশের একটি ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেন রিয়া। ভ্যানে আটক কয়েকজন আন্দোলনকারীকে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রিয়া রাতারাতি আলোচনায় আসেন। অনেকে তাকে ‘সুপারওম্যান’ বলেও অভিহিত করেন।



এবার ‘বিগ বস ২০’-এর নতুন প্রোমোতে জানানো হয়েছে, রিয়ার সঙ্গে লাভ গিলের ভোটাভুটি হবে। জিও হটস্টারের মাধ্যমে দর্শকরা তাদের পছন্দের প্রতিযোগীকে ভোট দিতে পারবেন। বেশি ভোট পাওয়া ব্যক্তিই মূল প্রতিযোগী হিসেবে সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস’-এর ঘরে প্রবেশ করবেন।

২৭ বছর বয়সী রিয়া পেশায় অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা। অভিনয়ের পাশাপাশি তিনি ‘রিয়াসাত’ নামে একটি হ্যান্ডমেড পোশাকের ব্র্যান্ড পরিচালনা করেন। সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতেও তাকে সরব হতে দেখা গেছে।

ফলে নিট আন্দোলনের সেই পরিচিত মুখকে ‘বিগ বস’-এর ঘরে দেখতে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

এসএন 

মন্তব্য করুন