নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০
ছবি: সংগৃহীত
০৭:২৫ এএম | ২৭ আগস্ট, ২০২৬
আকস্মিক বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত নেপালের উত্তরাঞ্চলে সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধারকাজ। এ পর্যন্ত ১৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জারি রয়েছে জরুরি অবস্থা। সাড়ে চারশ'র বেশি বিদেশি নাগরিকসহ এখনও নিখোঁজ কমপক্ষে ৮৪৪ জন। এদের মধ্যে ১৩৩ ভারতীয় ছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়াসহ কমপক্ষে ২৮ দেশের নাগরিকরা।
বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের তিব্বত সীমান্তবর্তী বাগমতি প্রদেশে পাহাড়ি অঞ্চল। এতে একাধিক তুষার ও ভূমিধসের ঘটনা ঘটে।
ভয়াবহ পাহাড়ি ঢল আঘাত হানে মধ্যাঞ্চলীয় রাসুয়া এলাকায়। মুহূর্তেই ভেসে যায় বিস্তীর্ণ জনপদ। তলিয়ে যায় বহু এলাকা। অঞ্চলটিতে মানস সরোবরগামী শত শত তীর্থযাত্রী ও পর্যটক অবস্থান করছিলেন।
আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে দেশটির সেনাবাহিনী, পুলিশসহ বহু স্বেচ্ছাসেবী। ভয়াবহ এই হরকা বানে (ফ্ল্যাশ ফ্লাড) ক্ষয়ক্ষতি হয়েছে সীমান্তের অপর অংশ তিব্বতেও।
আরআই/টিএ