© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম

শেয়ার করুন:
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৩ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে কী পোস্ট করা উচিত সেই বিষয়ে ন্যূনতম কমনসেন্স থাকা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৬ আগস্ট) বেলা ৩টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ওই পোস্টে লিখেছে, ‘মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি, দেশের একটি গণমাধ্যমের একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারটির লিংক প্রথম কমেন্টে দেওয়া হলো।’

এরপর এই পোস্টে মন্তব্যে সারজিস আলম বলেন, ‘একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজ থেকে কী পোস্ট করা উচিত সেই বিষয়ে আপনাদের মিনিমাম কমনসেন্স থাকা দরকার।’

পরে অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে মন্তব্য করার সুযোগ সীমিত করা হয়।

আরআই/টিএ

মন্তব্য করুন