নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ভারত ও চীনের প্রতি আহ্বান অভিনেত্রী মনীষা কৈরালার
ছবি: সংগৃহীত
০৯:১০ পিএম | ৩১ আগস্ট, ২০২৬
নেপালে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং প্রতিবেশী দেশ ভারত ও চীনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী মনীষা কৈরালা।
৩০ আগস্ট ভারতের সদগুরুর ইশা ফাউন্ডেশন আয়োজিত ‘নেপালের সঙ্গে সংহতি’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আবেদন জানান।
অনুষ্ঠানে মনীষা বলেন, বিশ্ব উষ্ণায়নের চরম পরিণতির শিকার হচ্ছে নেপাল। এই কঠিন জলবায়ু সংকট মোকাবিলায় ভারত, চীন ও নেপালকে একজোট হয়ে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।
মনীষা উল্লেখ করেন, প্রতিবেশী দেশগুলোর ভাগ্য এবং প্রকৃতি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এর পাশাপাশি, নেপালের অর্থনৈতিক পুনর্গঠনে পর্যটনের ভূমিকা তুলে ধরে তিনি আন্তর্জাতিক পর্যটকদের নেপাল সফর না কমানোর আহ্বান জানান।
আরআই/টিএ