© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানে আটক ভারতের সেই পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান

শেয়ার করুন:
পাকিস্তানে আটক ভারতের সেই পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩২ এএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
২০১৯ সালে পাকিস্তানের মাটিতে যুদ্ধবিমানসহ আটকা পড়ে বিশ্বব্যাপী আলোচিত হওয়া ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান চাকরি ছেড়ে দিয়েছেন। বিমানবাহিনীতে দীর্ঘ ২২ বছর দায়িত্ব পালনের পর স্বেচ্ছায় অবসর নিয়ে এবার বাণিজ্যিক যাত্রীবাহী বিমান চালানোর পেশায় যুক্ত হয়েছেন তিনি।

বার্তা সংস্থা পিটিআই-এর তথ্য অনুযায়ী, গত আগস্টে গোয়াভিত্তিক আঞ্চলিক বেসরকারি এয়ারলাইন্স ‘FLY91’-এ পাইলট হিসেবে যোগ দিয়েছেন তিনি। তবে এ বিষয়ে অভিনন্দন নিজে কোনো মন্তব্য করেননি এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষও কর্মচারীদের ব্যক্তিগত গোপনীয়তার কারণ দেখিয়ে বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি।



উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার জেরে ভারতের বিমান হামলার সময় পাকিস্তানি যুদ্ধবিমানের সঙ্গে লড়াইয়ে তার মিগ-২১ বিমানটি ভূপাতিত হয়। ওই সময় প্যারাস্যুটে নেমে আসার পর পাকিস্তানি সেনার হাতে বন্দি হন তিনি এবং তিন দিন পর মুক্তি পান। সামরিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে দেশটির তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্বসূচক পদক ‘বীর চক্র’-এ ভূষিত করেছিল।

আরআই/টিএ

মন্তব্য করুন