© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুহাম্মদ আলী জিন্নাহকে শ্রদ্ধা জানানো নিয়ে সমালোচনার মুখে ইনকিলাব মঞ্চ

শেয়ার করুন:
মুহাম্মদ আলী জিন্নাহকে শ্রদ্ধা জানানো নিয়ে সমালোচনার মুখে ইনকিলাব মঞ্চ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৭ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২৬
উর্দুকে ‘একমাত্র রাষ্ট্রভাষা’ করতে চাওয়া জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহকে ‘শ্রদ্ধা’ জানানোয় ইনকিলাব মঞ্চের প্রতি ক্ষোভ জানিয়েছেন অনেকে।

শহীদ শরীফ ওসমান হাদির প্রতিষ্ঠিত সংগঠনটির ফেসবুক পেজে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে জিন্নাহর একটি সাদাকালো ছবিসহ পোস্ট কার্ড প্রকাশ করে তাকে স্মরণ করা হয়। দিনটি ছিল জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী।

১৯৪৮ সালের মার্চে পাকিস্তানের গভর্নর মুহম্মদ আলী জিন্নাহ ঢাকায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে প্রতিবাদে ফুঁসে ওঠে ছাত্র সমাজ। তার এই মন্তব্য তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি জনগোষ্ঠীর মনে গভীর ক্ষোভের জন্ম দেয়, যা ১৯৫২ সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের পথ তৈরি করে।



ইনকিলাব মঞ্চের পোস্ট কার্ডে লেখা হয়, ‘উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ, দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা, পাকিস্তান রাষ্ট্রের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ-র মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ।’

ইনকিলাব মঞ্চের এ পোস্ট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। মন্তব্যের ঘরে ক্ষোভও প্রকাশ করেন অনেকে।

এমআর/টিএ  

মন্তব্য করুন