© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাত সদস্যের কমিটি ঘোষণা

শেয়ার করুন:
জাবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাত সদস্যের কমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১২ এএম | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) এর কমিটি ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত সাত সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অনুমোদনের কাগজে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর) শাখার নিম্নোক্ত কমিটির অনুমোদন দেওয়া হলো। আরও বলা হয়েছে, কমিটি সভাপতি তাইফুল ইসলাম পলাশ, সহ-সভাপতি ইনতিসার আহমেদ সানি, হিজরাতুল হাসান সান, নাজমুল ইসলাম। সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিমান সরকার ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত সৌরভ।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যে কমিটি দিয়েছে সেখানে লেখা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর) শাখার কমিটির অনুমোদন দেওয়া হলো। কিন্তু জামালপুরে তো এ নামে কোন বিশ্ববিদ্যালয় নেই। এ কমিটির কোন ভিত্তি নেই, এটা ভুয়া।

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল রহমান সুমিল ঢাকা পোস্টকে বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। এই সংগঠনের কোন ভিত্তি নাই। ছাত্রলীগ নামে কোন সংগঠন আছে বলে আমি মনে করি না। এ কমিটির কোন মূল্য নেই।

কমিটিতে থাকা সদস্যদের সাথে কমিটির বিষয়ে জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগের নাম ছিলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারে পতনের পর বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাম দেওয়া হয়।

একেএস/টিএ

মন্তব্য করুন