© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাসুদ পেজেশকিয়ানযুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৫ এএম | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র যদি যোদ্ধা হয়ে থাকে তাহলে তারা ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করুক বলে চ্যালেঞ্জ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, সেনাদের মোকাবেলা না করে মার্কিনিরা ইরানের বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। কিন্তু তারা যত কিছুই করুক ইরান যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না।

রোববার (১২ সেপ্টেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইরানি প্রেসিডেন্ট লিখেছেন, “যদি মার্কিনিরা যোদ্ধা হয়ে থাকে, তারা আমাদের বীর সেনাদের মোকাবেলা করুক। কেন আমাদের বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার বিরুদ্ধে তারা যুদ্ধ করছে? যদি মার্কিনিরা মানুষ হয়ে থাকে, কেন তারা সাধারণ মানুষকে খাবার ও ওষুধ থেকে বঞ্চিত করছে? আমাদের জনগণকে গুণ্ডামির কাছে মাথা নত করানো যাবে না। ইরান কখনো আত্মসমর্পণ করবে না।”

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয় টানা ৪০ দিন যুদ্ধ হওয়ার পর। কিন্তু ওই সময় থেকেই ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করে মার্কিন সেনারা। এতে করে ইরানে খাবার ও ওষুধসহ অন্যান্য অতি প্রয়োজনীয় পণ্য আসতে পারছে না।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সর্বশেষ বার্তায় এই নৌ-অবরোধেরই সমালোচনা করেছেন।

যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ দিয়ে রেখেছে; একই সময় ইরানও হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে রেখেছে। যুদ্ধের আগে সেখান দিয়ে যে পরিমাণ জাহাজ চলাচল করত, তা এখন অনেকটাই কমে গেছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন