© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

শেয়ার করুন:
তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৮ এএম | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
লিওনেল মেসি–উত্তর নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল। ৩১ আগস্ট বিশ্বকাপজয়ী এই অধিনায়ক আন্তর্জাতিক ফুটবলে অবসরের ঘোষণা দিয়েছেন। একই পথে হেঁটেছেন নিকোলাস ওতামেন্দিও। এ ছাড়া ২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের ফুটবলারদের সঙ্গে মারামারিতে জড়ানোয় ভিন্ন ভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞায় আছেন তিন ফুটবলার। সবমিলিয়ে ফিফার সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে স্কোয়াড ঘোষণায় বেশ ভাবতে হচ্ছে লিওনেল স্কালোনিকে।

আন্তর্জাতিক বিরতিতে প্রথম ম্যাচের আগে এখনও ২০ দিনের বেশি সময় বাকি। আর স্কালোনি সাধারণত ম্যাচের এক সপ্তাহ আগে দল ঘোষণা করেন। আবার তিনি চূড়ান্ত দল ঘোষণার অনেক আগেই প্রাথমিক স্কোয়াড দেন, সাধারণত ফাঁস হয়ে যাওয়া সেই প্রাথমিক দলও প্রকাশ্যে না আসায় অনিশ্চয়তা কিছুটা বেড়েছে। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মনে করছে, এখনই কোনো বিলম্ব হয়নি।

বিশেষ করে দলে কোনো চমক থাকতে পারে কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। কিন্তু কোচিং স্টাফও এখন পর্যন্ত পর্যবেক্ষণে থাকা খেলোয়াড়দের বিষয়ে কোনো তথ্য দেয়নি। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বরছে, ডিসেম্বরে শেষ হতে যাওয়া স্কালোনির চুক্তি মেয়াদ নবায়ন নিয়ে আশা সঞ্চার হয়েছে এএফএ’র। একইসঙ্গে তারা সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে ২-৩টি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নির্ধারণের অপেক্ষায় আছে।



তবে সর্বশেষ বিশ্বকাপে রানার্সআপ দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের অবসর ও নিষেধাজ্ঞা মিলিয়ে আলবিসেলেস্তে কোচ এবার দল গঠনে বিকল্প কিছু বিষয় বিবেচনা করছেন। টিওয়াইসি’র তথ্যমতে– অ্যাস্টন ভিলাতে খেলা এমিলিয়ানো বুয়েন্দিয়া, রোমার লিওনার্দো (চোটের কারণে বিশ্বকাপ মিস) এবং লোবার স্ট্রাইকার সান্তি ক্যাস্ত্রো আসন্ন উইন্ডোর দলে ডাক পেতে পারেন। এ ছাড়া আর্জেন্টিনার স্থানীয় ক্লাব রিভার প্লেটের কয়েকজন খেলোয়াড় ওই তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে।

সবমিলিয়ে স্কোয়াড ঘোষণায় আরও সময় নিতে পারেন স্কালোনি, তার আর্জেন্টিনা জাতীয় দলের লাইনআপেও এবার ভিন্নতা দেখা যেতে পারে। জাতীয় দলের প্রীতি ম্যাচের জন্য ডাক পেতে পারেন চেলসিতে যোগ দেওয়া গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও মেসির ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পল। তবে নিষিদ্ধ হওয়া লিয়েন্দ্রো পারেদেস (১০ ম্যাচ), নাহুয়েল মোলিনা (৭ ম্যাচ) ও থিয়াগো আলমাদাকে (এক ম্যাচ) পাবেন না আলবিসেলেস্তে কোচ। মেসির আগেই অবসরের ঘোষণা দিয়েছেন ওতামেন্দি। ফলে নতুন যাত্রায় ক্রিস্টিয়ান রোমেরো জাতীয় দলের অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশি!

অন্যদিকে, মেসির ভবিষ্যৎ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। জাতীয় দলের হয়ে ২১ বছরের এক ঐতিহাসিক অধ্যায়ের ইতি টেনেছেন এই কিংবদন্তি অধিনায়ক। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ফিফার আসন্ন আন্তর্জাতিক বিরতির জন্য তাকে দলে ডাকার সম্ভাবনা কম, যদিও ফাইনালে স্পেনের কাছে ওই পরাজয়ের ম্যাচটি তার বিদায় ছিল না বলে মনে করা হচ্ছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও চায় তিনি যেন দেশের মাটিতে ভক্তদের উদ্দেশে বিদায়ী একটি ম্যাচ খেলেন।

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই লিওনেল স্কালোনি (তার চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হচ্ছে) আসন্ন ফিফা আন্তর্জাতিক বিরতির জন্য আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড প্রস্তুত করছেন। একইসঙ্গে আর্জেন্টাইন অ্যাসোসিয়েশনও সান্তা ফে-র এই বাসিন্দাকে জাতীয় দলের দায়িত্বে বহাল রাখার বিষয়ে আলোচনা পুনরায় শুরু করার আশা করছে।

এফআর/এসএন

মন্তব্য করুন