© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টিকিট কেটেও রাজাউল্লাহর কারণে বিমানে উঠতে পারলেন না সাইম

শেয়ার করুন:
টিকিট কেটেও রাজাউল্লাহর কারণে বিমানে উঠতে পারলেন না সাইম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৮ এএম | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের আরেকটি অসহায় আত্মসমর্পণ দেখতে পাচ্ছিল পুরো বিশ্ব। ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ফ্র্যাঞ্চাইজি জ্যামাইকা কিংসমেনও সেই কাতারে ছিল। তিন দিনেই হারের শঙ্কায় থাকা পাকিস্তান সব হিসাব নিকাশ পাল্টে দিলো রাজাউল্লাহর ব্যাটে। জ্যামাইকারও মাথায় পড়ল হাত!

শেষ টেস্ট তিন দিনেই শেষ হবে ধরে নিয়ে জ্যামাইকা পাকিস্তানি খেলোয়াড় সাইম আইয়ুবের জন্য প্লেনের টিকিট কেটে রেখেছিল। তৃতীয় দিনের খেলা শেষে রাতেই বিমান ধরার কথা ছিল এই অলরাউন্ডারের। কিন্তু রাজাউল্লাহর রেকর্ড ৯ ছক্কায় সাজানো পঞ্চাশ ছাড়ানো ইনিংসে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় পাকিস্তান।

বিস্ময়করভাবে ম্যাচটি চতুর্থ দিনে গড়ায়। তাতে করে সাইমের প্লেনের টিকিটও বাতিল হয়। তার বার্বাডোজে ফেরা পিছিয়ে যায় একদিন। ক্রিকইনফো জানিয়েছে, তৃতীয় দিনে খেলা শেষ হলে ওই দিনই সাইমকে ফেরানোর ব্যাপারে পিসিবির অনুমতি নিয়ে রেখেছিল জ্যামাইকা। কিন্তু খেলা শেষ হয়েছে চতুর্থ দিনে।

জ্যামাইকার সঙ্গে দারুণ মৌসুম কাটছে সাইমের। কিন্তু দ্বিতীয় টেস্টে হারের পর সাত খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানোর পর অপ্রত্যাশিতভাবে জাতীয় দলে তার ডাক পড়ে। ক্যারিবিয়ান থেকে সরে সরাসরি যুক্তরাজ্যে পা রাখেন তিনি। কিন্তু সাদা জার্সিতে ব্যাট বা বল হাতে তেমন ছাপ রাখতে পারেননি। দুই ইনিংসেই ডাক মারেন এবং নিতে পারেননি কোনো উইকেট।
সাইমের ফ্লাইট পিছিয়ে যাওয়ার পর জ্যামাইকা হেরে গেছে বার্বাডোজের কাছে। তার আগে এই পাকিস্তানি জাতীয় দলের দায়িত্ব পালনকালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছেও হারে দলটি।

এফআর/এসএন

মন্তব্য করুন