© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওমরাহ পালন করতে ঢাকা ছাড়লেন চিফ হুইপ

শেয়ার করুন:
ওমরাহ পালন করতে ঢাকা ছাড়লেন চিফ হুইপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৭ ফ্লাইটযোগে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।

ওমরাহ পালন শেষে ২০ সেপ্টেম্বর চিফ হুইপের দেশে ফেরার কথা রয়েছে।

কেএন/টিএ


মন্তব্য করুন