© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাড়িতে একা পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

শেয়ার করুন:
বাড়িতে একা পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ এএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুলবাড়ীতে এক বুদ্ধি প্রতিবন্ধী এক সন্তানের জননী ধর্ষণের শিকার হয়েছেন।

স্থানীয়রা জানায়, ৯ সেপ্টেম্বর খাওয়া-দাওয়া শেষে ওই বুদ্ধি প্রতিবন্ধী নারী তার বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় কিশামত প্রাণকৃষ্ণ মো. শাহজালাল মিয়া তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার চিৎকারে এলাকার লোকজন এলেও ধর্ষককে আটক করতে পারেনি। দীর্ঘ দেন-দরবার শেষে ওই নারী বাদী হয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক শাহজালালকে উপজেলার পূর্ব ধনিরাম গ্রাম থেকে সোমবার গভীর রাতে গ্রেপ্তার করে।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে এবং ভিকটিম মেডিকেল চেকআপ করার জন্য কুড়িগ্রামে প্রেরণ করা হয়েছে।

একেএস/ টিএ

মন্তব্য করুন