© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৪ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সৌদি আরবকে ৪৮টি অত্যাধুনিক স্টেলথ এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিলো ট্রাম্প প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। খবর আনাদোলু এজেন্সির।

আনুমানিক সাড়ে ২৪ বিলিয়ন ডলারের এই প্যাকেজে আরও থাকছে এফ-৩৫ যুদ্ধবিমানের ৪৯টি ইঞ্জিন, যোগাযোগ সরঞ্জাম, স্পেয়ার পার্টস ও অন্যান্য যন্ত্রপাতি।

বহু আগে থেকেই মিত্র ওয়াশিংটনের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার অনুরোধ জানিয়ে আসছিল রিয়াদ। গত বছর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের একদিন আগেই ফাইটার জেট বিক্রির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এটি হাতে পেলে সৌদি আরবই হবে মার্কিন এফ-৩৫ প্রাপ্ত প্রথম কোনো আরব দেশ। তবে চুক্তিটি বাস্তবায়নে এখনও মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

এমআর/টিএ  

মন্তব্য করুন