মঙ্গলবার থেকে কয়েক দিন বিদেশি ফ্লাইট বন্ধ রাখতে পারে ইরান
ছবি: সংগৃহীত
১২:০৭ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে সব দেশ থেকে ইরানে আসা ফ্লাইট বন্ধ রাখতে পারে ইরান। এই সিদ্ধান্ত কয়েক দিন কার্যকর থাকতে পারে বলে জানিয়েছে দেশটি।
রোববার ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে শাফাক নিউজ এ তথ্য জানিয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ইরান ইরাকি কর্তৃপক্ষকে জানিয়েছে, মঙ্গলবার থেকে সব দেশের ফ্লাইট গ্রহণ বন্ধ করার সম্ভাবনা রয়েছে।
তবে এখনো ইরাকে বিমান চলাচল কর্তৃপক্ষ ইরানে ফ্লাইট বন্ধ রাখার বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি।
ফলে ইরানে ফ্লাইট চলাচল সত্যিই বন্ধ হবে কি না এবং হলে কত দিন বন্ধ থাকবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: শাফাক নিউজ
এফআর/এসএন