© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার

শেয়ার করুন:
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৭ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সাইবার সুরক্ষা আইন-২০২৬ সংশোধন করার মাধ্যমে সরকার ভিন্নমত, বিরোধী দল এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায় বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবে জামায়াতে ইসলামী আয়োজিত 'সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিরাপত্তা, নিয়ন্ত্রণ নাকি বাক স্বাধীনতা দমন' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের মতামতের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো একের পর এক আইন পাস করছে তারা। সাইবার সুরক্ষা আইন সংশোধনের নামে ভিন্নমত দমনের পথে হাটছে সরকার।

যদি এই ভুল রাস্তা থেকে সরকার ফিরে না আসে তাহলে তাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সেমিনারে সাংবাদিক নেতারা বলেন, সাইবার সুরক্ষা আইনের নামে গণমাধ্যমের কন্ঠরোধ করার যে পরিকল্পনা করছে তা থেকে ফিরে না আসলে সাংবাদিক সমাজ মাঠে নামতে বাধ্য হবে।

অতীতের মত সাংবাদিকদের আর কন্ঠরোধ দেখতে চায়না বলেও মন্তব্য করেন সাংবাদিক নেতারা।

কেএন/টিএ



মন্তব্য করুন