আত্মগোপনে থাকা সাবেক এমপি মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৭:১৭ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন মোশতাক আহমেদ রুহী। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসহ একাধিক মামলা রয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনয়নে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মোশতাক আহমেদ রুহী। এর আগে ২০০৮ সালের নির্বাচনেও একই দলের মনোনয়নে সংসদ সদস্য হন তিনি।
এমআর/টিএ