© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, পুলিশের এসআই ক্লোজড

শেয়ার করুন:
নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, পুলিশের এসআই ক্লোজড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৬ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারে অবহেলার অভিযোগে পুলিশের এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে নওগাঁ পুলিশ সুপারের দাবি, প্রথম দফায় ওই আসামিকে গ্রেপ্তারের পর এসআই অসিত কুমারের দায়িত্বে অবহেলার জন্য আসামি পালিয়ে যায়। যার কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেয়া হয়েছে।

গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুলের বিরুদ্ধে আদালতে (মামলা নং ২২২/২৫-এ) সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই কারণে গত ৯ তারিখ দিবাগত সন্ধ্যায় রাকিবুলকে ভান্ডারপুর বাজারে গ্রেপ্তার করতে যায় বদলগাছী থানার এসআই অসিত কুমার। কিন্তু সেখানে অবহেলা করে তাকে ছেড়ে দেয়া হয়। ঘটনা জানতে পেরে রাতেই তাকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়। কিন্তু এসআই অসিত কুমার আবারও ওই দিন ভোরেই রাকিবুলের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

এসআই অসিত কুমার বলেন, তিনি প্রথমবার যখন গ্রেপ্তারের চেষ্টা করেন তখন রাকিবুল টের পেয়ে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। কিন্তু কে বা করা প্রচারনা চালায় যে, টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছি। এসব অভিযোগ একদমই সত্যি নয় বলে দাবি করেন তিনি।

অসিত আরও বলেন, দ্বিতীয় দফায় তিনিই ওই রাকিবুলকে গ্রেপ্তার করেন। ছাত্রলীগ হিসেবে কাউকে ছাড় দেয়ার কোনো প্রশ্নই আসে না বলেও জানান তিনি।

এমআর/টিএ  

মন্তব্য করুন