© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আসামিদের বায়োমেট্রিক পরীক্ষার দাবি অপ্রতীমের মায়ের

শেয়ার করুন:
আসামিদের বায়োমেট্রিক পরীক্ষার দাবি অপ্রতীমের মায়ের
মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
১০:৩৯ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম তাঁর ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের মৃত্যুর ঘটনায় প্রকৃত রহস্য উদঘাটনে আসামিদের বায়োমেট্রিক পরীক্ষা ও প্রযুক্তিগত আলামত যাচাইয়ের দাবি জানিয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি জানান।

ড. নাহিদা বেগম বলেন, ‘সন্তানের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বায়োমেট্রিক পরীক্ষা, মোবাইল ফোনের তথ্য-উপাত্তসহ অন্যান্য প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক আলামত গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন। এসব আলামত বিশ্লেষণের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।’

তিনি বলেন, ‘আমি আমার সন্তানকে হারিয়েছি। আমি চাই, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক এবং যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হোক।’

অপ্রতীমের মা আরও বলেন, সন্তানের মৃত্যুর ঘটনায় তিনি কোনো পক্ষপাতমূলক তদন্ত চান না।’

এছাড়াও তিনি তদন্তকারী সংস্থার প্রতি সব ধরনের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক আলামত যথাযথভাবে সংগ্রহ ও যাচাই করে দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের আহ্বান জানান।

এমআর/টিএ  

মন্তব্য করুন