ড. ইউনূসকে জড়িয়ে ধরে ছবি পোস্ট, যা লিখলেন কেরি কেনেডি
ছবি: সংগৃহীত
১০:১৩ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে নিউইয়র্কে শান্তিতে নোবেলজয়ী ও বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিখ্যাত মানবাধিকারকর্মী কেরি কেনেডি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজি হলেন কেরি কেনেডি।
এদিকে, ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন কেরি। ছবিতে নোবেলজয়ী অর্থনীতিবিদকে জড়িয়ে ধরতে দেখা যায় তাকে। ছবির সঙ্গে দেওয়া পোস্টে ড. ইউনূসকে নিজের ‘আদর্শ ও প্রিয় বন্ধু’ হিসেবে উল্লেখ করেন তিনি।
কেরি কেনেডি লেখেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে জাতিসংঘ সদর দপ্তরে আমার আদর্শ ও প্রিয় বন্ধু, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের সঙ্গে পুনরায় সাক্ষাৎ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন কেন্দ্র করে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন ড. মুহাম্মদ ইউনূস। ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে ‘সামাজিক ব্যবসা, তরুণ ও প্রযুক্তি’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। সেখানে ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা, তরুণ উদ্যোক্তা ও প্রযুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।
কেরি কেনেডির সঙ্গে ড. ইউনূসের দীর্ঘদিনের পরিচয় রয়েছে। এক সাক্ষাৎকারে ইউনূস নিজেই জানিয়েছিলেন, কয়েক বছর আগে একটঅনুষ্ঠানে তাদের পরিচয় হয় এবং সামাজিক ব্যবসা ও দারিদ্র্য নিয়ে কাজের সূত্রে তাদের যোগাযোগ গড়ে ওঠে।
ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান।
এমআই/এসএন