© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে বাস-অটো রিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শেয়ার করুন:
চট্টগ্রামে বাস-অটো রিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৭ পিএম | ০৭ অক্টোবর, ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। একই ঘটনায় প্রণয় কর্মকার (২১) নামে আরও একজন আহত হন। হতাহত সবাই অটো রিকশাটির যাত্রী ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজারমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটো রিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত প্রণয় কর্মকারকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাস ও অটো রিকশাটি উদ্ধার করে থানার হেফাজতে নিয়েছে। নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরবর্তী ব্যবস্থার জন্য রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এফআর/এসএন

মন্তব্য করুন