© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউক্রেনে যাত্রীবাহী বাসে রুশ বোমা হামলায় নিহত ৩৩

শেয়ার করুন:
ইউক্রেনে যাত্রীবাহী বাসে রুশ বোমা হামলায় নিহত ৩৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৮ পিএম | ০৮ অক্টোবর, ২০২৬
ইউক্রেনের দনবাস প্রদেশের দোনেৎস্কের ক্রামাতোর্সকে দুটি বাসে বোমাবর্ষণ করেছে রুশ সেনারা। এতে ৩৩ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) উদ্ধারকারীরা এ তথ্য জানিয়েছেন।  

দোনেৎস্কের আঞ্চলিক প্রধান ভাদইয়াম ফিলাসকিন অভিযোগ করেছেন, রুশ সেনারা ইচ্ছাকৃতভাবে সাধারণ যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে যেন তারা যতজন সম্ভব ততজন বেসামরিক মানুষকে হত্যা করতে পারে।

স্থানীয় প্রসিকিউটরদের প্রকাশিত ছবিতে দেখা গেছে, গ্লিটচ বোমা হামলার পর বাসগুলো আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে আর হতাহতরা পাশে পড়ে আছেন।

রাশিয়ার সেনারা ক্রামাতোর্সক এবং পার্শ্ববর্তী স্লোভায়ান্সক দখল করার চেষ্টা করছে। এরমাধ্যমে পুরো দনবাস দখল করতে পারবে তারা।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত কয়েকদিন ধরেই নাটকীয়ভাবে বেসামরিক স্থাপনায় রাশিয়ার হামলার ঘটনা ঘটেছে। এরমধ্যেই দুটি বাসে বোমাবর্ষণ করা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের পুরো বছরজুড়ে ইউক্রেনে যত সাধারণ মানুষ নিহত হয়েছিলেন, ২০২৬ সালে এসে আগস্টেই এরচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

বাসে হামলা নিয়ে রাশিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। উদ্ধারকারীরা জানিয়েছেন, দুটি বাসেই যাত্রী ছিল।

ইউক্রেনের দনবাসে রুশ ভাষার মানুষের সংখ্যা বেশি। ২০২২ সালে রাশিয়া যখন পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে তখন তারা দনবাসকে স্বাধীন করার ঘোষণা দিয়েছিল। দনবাসের মানুষের ওপর ইউক্রেনীয়রা নির্যাতন করে বলে অভিযোগ ছিল রাশিয়ার। পরবর্তীতে ইউক্রেনে হামলার জন্য এটিকে অন্যতম কারণ হিসেবে দেখায় মস্কো।

দনবাসের সবচেয়ে বড় দুটি অঞ্চল হলো লুহানস্ক ও দোনেৎস্ক। লুহানস্ক ইতিমধ্যে রাশিয়ার অধীনে চলে গেছে। অপরদিকে দোনেৎস্কের ৮০ শতাংশ তাদের নিয়ন্ত্রণে। বাকি ২০ শতাংশও রাশিয়া দখল করতে চায়।

সূত্র: বিবিসি

এমআর/টিএ  

মন্তব্য করুন