© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক হলেন ধ্রুব রাঠি

শেয়ার করুন:
বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক হলেন ধ্রুব রাঠি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৮ এএম | ১০ অক্টোবর, ২০২৬
ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) গুরগাঁওয়ের সেক্টর ৫৬-তে তার বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে নিউজ১৮-এর প্রতিবেদনে জানানো হয়েছে। ওই বাড়িতে পরিবারের সঙ্গে থাকেন। 

প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে সিজেপির ডাকা বিক্ষোভে অংশ নেওয়ার উদ্দেশ্যে ধ্রুব রাঠি সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। বিক্ষোভ শুরুর আগেই তাকে আটক করে পুলিশ।

নিউজ১৮-এর খবর অনুযায়ী, শনিবার সকাল প্রায় ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের একটি দল তার বাড়িতে প্রবেশ করে। সেই সময় ধ্রুব রাঠির মা দরজা খুলে দেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে বৃহস্পতিবার গভীর রাতে তার বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশকর্মী জড়ো হয়েছিলেন। পরে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-র সেন্ট্রাল পার্ক বিহারে অবস্থিত তার বাড়ি থেকেই তাকে আটক করা হয়।

তবে ধ্রুব রাঠিকে আটকের কারণ এবং তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আরআই/টিএ

মন্তব্য করুন