© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৃহস্পতিবার থেকে সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা

শেয়ার করুন:
বৃহস্পতিবার থেকে সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৪ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬
প্রশাসনকে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে তিন দফা দাবি পূরণ না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে আবারও সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ব্যানারে পাহাড়ের দুটি সংগঠন।

বুধবার (১৪ অক্টোবর) সংগঠন দুটির নেতারা গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। বিবৃতিতে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা স্বাক্ষর করেন।

বিবৃতিতে বলা হয়, সাজেকের মাচালং এলাকার বিভিন্ন স্থানে অবস্থানরত জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়। ওই দিন হাজারের উপরে পর্যটক আটকা পড়ে সাজেকে। পরে নিরাপত্তা বাহিনীর বিশেষ স্কর্টে পর্যটক ফিরিয়ে আনতে চেষ্টা করলে প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো পূরণের আশ্বাস দিলে অনির্দিষ্টকালের অবরোধ সাময়িকভাবে সোমবার ও মঙ্গলবার শিথিল করা হয়েছিল।

এদিকে আজ খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে দেশের অন্যতম আকর্ষণীয় পাহাড়ি পর্যটনকেন্দ্র রাঙামাটির সাজেক ভ্যালি খুলে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে প্রশাসনকে।

কেএন/এসএন

মন্তব্য করুন