© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, দুর্ঘটনায় প্রাণ গেল দুজনেরই

শেয়ার করুন:
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, দুর্ঘটনায় প্রাণ গেল দুজনেরই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৮ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬
যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে প্রেমিক প্রেমিকার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের টালিখোলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত অয়ন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মিথিলা চৌগাছা পৌরশহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে। তারা দুজন প্রেমিক প্রেমিকা ছিলেন বলে পুলিশ ও স্বজনদের কাছ থেকে জানা গেছে।

পুলিশ ও স্বজনেরা জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে অয়ন ও মিথিলা একটি নম্বরবিহীন সুজুকি সাদাকালো রংয়ের ১৫০ সিসি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে খেতে যাচ্ছিলো। মোটরসাইকেলটি চালাচ্ছিলো প্রেমিকা মিথিলা। পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা অয়ন ও মিথিলা গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করে। অবস্থা গুরুতর হওয়ায় মিথিলাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। ঢাকা নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই মিথিলার মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে নিহত দুজন প্রেমিক প্রেমিকা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন প্রেমিকা মিথিলা।

তাদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক পিকআপ ও চালক পলাতক রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এমআই/এসএন  

মন্তব্য করুন