সকালের আলোয় কাঁচাপাকা ধান
ছবি: সংগৃহীত
০৪:২৬ পিএম | ১৬ অক্টোবর, ২০২৬
যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামে মাঠজুড়ে কাঁচাপাকা ধানের মিশেল। মাঠের কিছু জায়গায় আউশ ধান পেকে সোনালী রং ধারণ করেছে। একসপ্তাহের মধ্যে কেটে সারা হয়ে যাবে। আমন ধান এখনো কাঁচা। মাসখানেক লাগবে ঘরে তুলতে। পানির অভাবে আমন ধানের পুষ্টতা নিয়ে শঙ্কায় আছেন কেউ কেউ।
মাঠজুড়ে বিস্তৃত সবুজ আর সোনালী রঙের ধানক্ষেত।
সকালের নরম আলো ধানের সোনালী রং আরো উজ্জ্বল হয়েছে।
পাশাপাশি দুটি জমির একটিতে কাচা আমন আরেকটিতে পাঁকা আউশ।
নাজিব কামরান
সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের শিক্ষার্থী
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি