© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেমের গুঞ্জন নিয়ে কী বললেন খায়রুল বাসার?

শেয়ার করুন:
প্রেমের গুঞ্জন নিয়ে কী বললেন খায়রুল বাসার?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩২ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬
নাটকের অভিনেতা খায়রুল বাসার। দীর্ঘ ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সে কারণেই বিভিন্ন সময় তার নাম জড়িয়েছে নানা জনের সঙ্গে। সাম্প্রতিক সময়ে তানজিন তিশা ও সাদনিমা বিনতে নোমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে কথা উঠেছে। 



সম্প্রতি একটি পডকাস্টে এসে এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন বাসার। পডকাস্টে সঞ্চালক জানতে চান, তানজিন তিশার সঙ্গে তার বিচ্ছেদ হলো কেন। উত্তরে বাসার বলেন, ‘প্রেমই যেখানে ছিল না, সেখানে বিচ্ছেদ হবে কীভাবে।’ তিনি জানান, তিশার সঙ্গে আগেও কথা হতো, এখনো হয়। আরও বলেছেন তিশা কিছুটা পাগলাটে ও রাগী স্বভাবের। 

সাদনিমা বিনতে নোমানের সঙ্গে সম্পর্ক আছে কি না, জানতে চাইলে বাসার সোজাসাপ্টা উত্তর দেন, ‘না’। তার কথায়, সাদনিমা তার সহশিল্পী। মানুষ হিসাবে তিনি ভীষণ ভালো ও স্পষ্টবাদী। তবে নায়িকাদের সঙ্গে এসব গুঞ্জন তিনি উপভোগ করেন বলেও স্বীকার করেন। 

এসএ/টিএ

মন্তব্য করুন