বিরাটের চেয়েও দামি পানি পান করেন দিশা, এক বোতলের দাম কত
ছবি: সংগৃহীত
১২:০৭ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬
ছিপছিপে ফিগার ও ফিটনেসের জন্য বলিউডে পরিচিত দিশা পাটানি। তার ভক্ত-অনুরাগীরা প্রায়ই তার এই ফিটনেসের রহস্য জানতে চান। এমন মেদহীন ফিগারের জন্য বলিউড অভিনেত্রী কী খান ও কী পান করেন, তা জানতে সবাই উৎসুক। খাওয়া-দাওয়ার কথা বাদ দিলেও এখন চর্চায় রয়েছে দিশার পানি।
দিশা পাটানিকে প্রায়শই জিমে বা বিভিন্ন অনুষ্ঠানে একটি বিশেষ কাচের বোতল হাতে দেখা যায়। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তিনি যে পানি পান করেন তা সাধারণ কলের বা ফিল্টারের পানি নয়; বরং বিশ্বের অন্যতম দামি ও এক্সক্লুসিভ পানি। দিশা সপ্তাহে প্রায় পাঁচবার ব্লিং এইচটুও স্পার্কলিং ওয়াটার পান করেন। এই পানির একটি ৭৫০ মিলি বোতলের দাম ৫ হাজার থেকে ২৮ হাজার টাকা পর্যন্ত হতে পারে। যদিও এটি মূলত সোশ্যাল মিডিয়ার দাবি।
যখনই দামি পানির কথা ওঠে, সবার আগে বিরাট কোহলির নাম সামনে আসে। ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলি তার ফিটনেস ও স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য পরিচিত। বিভিন্ন প্রতিবেদনে প্রায়শই তাকে ফরাসি আল্পসের একটি প্রিমিয়াম মিনারেল ওয়াটার ব্র্যান্ড এভিয়ান ন্যাচারাল মিনারেল ওয়াটারের সঙ্গে যুক্ত করা হয়। বাজারে এর দাম বোতলের আকার, প্যাকেজিং ও অবস্থানের ওপর নির্ভর করে ভিন্ন হয়। কিছু প্রতিবেদনে প্রতি লিটার পানির দাম প্রায় ২৪৫ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত উল্লেখ করা হয়েছে। তবে বিরাট কোহলি ও দিশা পাটানির এই পানি পান নিয়ে বর্তমানে জোর চর্চা চলছে।
সম্প্রতি অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি রহস্যময় ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে বেশ কয়েকটি মনিটরের সামনে দেখা যাচ্ছে। ভিডিওটি দেখে মনে হচ্ছে কেউ তাকে নজরে রাখছে। দিশা পোস্টটিতে একটি বার্তাও লিখেছেন, যা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
সূত্র: আজতাক
এমআই/টিএ