© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিবের মাথায় ফের বিশ্ব সেরার মুকুট

শেয়ার করুন:
সাকিবের মাথায় ফের বিশ্ব সেরার মুকুট

ফাইল ছবি

sports-desk
০৬:০৮ পিএম | ০৪ নভেম্বর, ২০২০

নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরেছেন মি. সেভেনটি ফাইভ খ্যাত দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সাকিব মানেই যে চমক, সেটি আবারও প্রমাণ হয়েছে। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরে আবারও বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট জয় করেছেন সাকিব।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন সাকিব আল হাসান। সাকিবের রেটিং পয়েন্ট ৩৭৩।

এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ৩০১। এরপরেই তৃতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। তার রেটিং পয়েন্ট ২৮১।

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের ২৯ অক্টোবর সাকিব আল হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। চলতি বছর ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্ত হন সাকিব। বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশে ফিরবেন। এর পরেই হয়তো তাকে দেখা যাবে মিরপুরের হোম অব ক্রিকেটের সবুজ আঙ্গিনায়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন