© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁদের পিঠে অবতরণ করল চীনা চন্দ্রযান

শেয়ার করুন:
চাঁদের পিঠে অবতরণ করল চীনা চন্দ্রযান
international-desk
০৪:৪০ পিএম | ০২ ডিসেম্বর, ২০২০

চাঁদের পিঠে সফলভাবে অবতরণ করেছে চীনের চ্যাং’ই চন্দ্রযান। সম্প্রতি চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) এ খবর জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা সিনহুয়া জানায় চীনের স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে চন্দ্রযানটি চাঁদের পূর্ব নির্ধারিত স্থানে নামে।

এর পর থেকে রোবটিক চন্দ্রযানটি যন্ত্রপাতি ও পরিস্থিতি পরীক্ষা করছিল। এ সময়ে চন্দ্রযানটি প্রায় দুই কিলোগ্রাম নমুনা সংগ্রহ করে একটি কনটেইনারে আবদ্ধ করে রাখবে। এরপর কাজ শেষে মানুষবিহীন চ্যাং’ই পৃথিবী থেকে প্রায় তিন লাখ ৮০ হাজার কিলোমিটার দূরে চাঁদের কক্ষপথে অবস্থান করা মূল মহাকাশযানে ফিরবে। এই মহাকাশযানটিই চন্দ্রযানটিকে পৃথিবীতে ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

২৪ নভেম্বর চ্যাং’ই মহাকাশযান উৎক্ষেপণ করেছিল চীন। পুরো মিশনটি সফলভাবে শেষ হলে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পর এ ধরনের অভিযান চালানো তৃতীয় দেশ হবে চীন।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন