© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফুটবলের অধিনায়ক জামাল ভুঁইয়া করোনা আক্রান্ত

শেয়ার করুন:
ফুটবলের অধিনায়ক জামাল ভুঁইয়া করোনা আক্রান্ত

ফাইল ছবি

sports-desk
০৫:৫৩ পিএম | ১২ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন।

শনিবার (১২ ডিসেম্বর) জামাল ভূঁইয়া নিজেই গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন। ফলে আসন্ন ভারতীয় ‘আই’ ফুটবল লিগে তাঁর মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ‘আই’ লিগে পশ্চিমবঙ্গের মোহামেডানের হয়ে খেলার কথা রয়েছে বাংলাদেশ অধিনায়কের।

এর আগে গত ৪ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলতে কাতারে গিয়েছিল বাংলাদেশ দল। কাতারের সঙ্গে একমাত্র ম্যাচে ৫-০ গোলে হেরে যায় বাংলাদেশ। ওই ম্যাচের পর থেকেই অধিনায়ক জামাল ভুঁইয়া জ্বরে আক্রান্ত হন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন