© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৃহস্পতি-শনি সবচেয়ে নিকটে, ৪০০ বছর পর রাতেই দেখা যাবে

শেয়ার করুন:
বৃহস্পতি-শনি সবচেয়ে নিকটে, ৪০০ বছর পর রাতেই দেখা যাবে
own-reporter
০৬:২৫ পিএম | ২১ ডিসেম্বর, ২০২০

আজ (সোমবার) রাতের আকাশে দেখা যাবে ৪০০ বছর আগের এক দুর্লভ দৃশ্য। আজ রাতেই সৌরজগতের বড় দুই গ্রহ শনি ও বৃহস্পতিকে দেখা যাবে সবচেয়ে কাছাকাছি।

আজ (সোমবার) রাতের আকাশে দেখা যাবে ৪০০ বছর আগের এক দুর্লভ দৃশ্য। আজ রাতেই সৌরজগতের বড় দুই গ্রহ শনি ও বৃহস্পতিকে দেখা যাবে সবচেয়ে কাছাকাছি।

আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়েছে, সৌরজগতের দুটি বৃহৎ গ্রহকে আজ রাতের আকাশে খুব কাছাকাছি দেখা যাবে। আকাশ পরিস্কার থাকলে সন্ধ্যার পরপরই এমন দুর্লভ দৃশ্য দেখবে বিশ্ববাসী।

এই একই দৃশ্য ১৬২৩ সালের জুলাইয়ে দেখা গিয়েছিল। সেসময় বিখ্যাত জ্যোতির্বিদ গ্যালিলিও শনি ও বৃহস্পতিকে সবচেয়ে কাছাকাছি অবস্থানে আবিষ্কার করেছিলেন।

তবে বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে জ্যোতির্বিদরা বলছেন, শনি-বৃহস্পতির ‘জোড়’ লাগা কোনো নুতন কিছু নয়। প্রতি ২০ বছর পরপর বৃহস্পতি যখন সূর্যকে প্রদক্ষিণ করতে গিয়ে শনিকে অতিক্রম করে তখনই এমন দৃশ্য দেখা যায়।

তবে, এবার তা ভিন্ন। কারণ, ২০ বছর পরপর সাধারণত শনিকে অতিক্রম করার দৃশ্য দেখা গেলেও এবার তা দেখা যাবে ভিন্ন প্রেক্ষাপটে। তাই এটি শুধু দুই গ্রহের ‘জোড়’ নয়, বরং এটি ‘মহাজোড়’।

জ্যোতির্বিদরা বলছেন, শনি ও বৃহস্পতির মধ্যে আজ রাতে দূরত্ব থাকবে ৭৩০ মিলিয়ন কিলোমিটার বা ৪৫০ মিলিয়ন মাইল। একই সময়ে পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে ৮৯০ মিলিয়ন কিলোমিটার বা ৫৫০ মিলিয়ন মাইল।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন