© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

শেয়ার করুন:
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি
sports-desk
০৩:১৯ পিএম | ০২ জানুয়ারি, ২০২১

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও দেশটির কিংবদন্তী ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।

শনিবার (২ জানুয়ারি) সকালে কলকাতার বেহালায় নিজ বাড়িতে জিম করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। এরপর দ্রুত তাকে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নেয়া হয়।

ভারতীয় গণমাধ্যম বলছে, চিকিৎসকরা ধারণা করছেন, সৌরভ গাঙ্গুলি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ডা. সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন।

এরই মধ্যে জরুরি ভিত্তিতে সৌরভের চিকিৎসায় বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তবে এখনও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন