© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়াজ একটাই 'বাংলাদেশ' : মাশরাফি

শেয়ার করুন:
আওয়াজ একটাই 'বাংলাদেশ' : মাশরাফি
sports-desk
০৭:৪০ পিএম | ১৯ জানুয়ারি, ২০২১

করোনা মহামারির দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন টাইগাররা। দীর্ঘ ১০ মাসের বিরতি শেষে বুধবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের ম্যাচ (ওডিআই) দিয়ে শুরু হবে সে যাত্রা।

বাংলাদেশ ক্রিকেট দলের কান্ডারি খ্যাত মাশরাফি নেই সেই ম্যাচে। তারপরও বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি তিনি।

সোমবার বিকেলে মাশরাফি তার ভেরিফাইড পেজে টাইগারদের শুভেচ্ছা জানিয়ে লিখেন, বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে। পুরো দলের প্রতি রইলো শুভকামনা।

" তামিম ইকবাল খান"এর জন্য রইলো স্পেশাল ভালোবাসা এবং দোয়া।
সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি।

নতুন শুরুর জন্য শুভকামনা।

আওয়াজ একটাই -(বাংলাদেশ)

 

টাইমস/আরএ

মন্তব্য করুন